,

কুমিল্লার কোটবাড়িতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
May 8, 2021
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার কোটবাড়িতে নূরুল ইসলাম মিয়াজী (৫০) নামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অবসরপ্রাপ্ত এক সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (৮ মে) দুপুর ১টায় কোটবাড়ি গন্ধমতি এলাকার কাজী ভিলা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নূরুল ইসলাম মিয়াজী জেলার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর মিয়াজী বাড়ির আদম মিয়াজীর ছেলে।

নিহতের বোন নিপা বেগম জানান, ভোর রাত থেকে আমার ভাইকে ফোন করা হলে তিনি কারোর ফোন রিসিভ করেননি। পরবর্তীতে সকালে বাড়ির মালিককে ফোন করা হলে তারা গিয়ে দেখেন বাসার দরজা বন্ধ। এক পর্যায়ে জানালা দিয়ে দেখতে পান গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে”।