,

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত

আজকের কুমিল্লা ডট কম :
November 5, 2019
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ
কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় দোকানের উপর আছরে পরে দুই ট্রাক।
এতে ইব্রাহিম( ২২) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছে।

৪ নভেম্বর ভোর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা কাঠের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক হেলপার ইব্রাহিম কুমিল্লা মুরাদনগর উপজেলার বিটেশ্বর পুকুরিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক এস.আই জসিম উদ্দিন জানান, কুয়াশাচ্ছন্ন ভোরের ঢাকা মুখী একটি ট্রাকে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে দুটি ট্রাকে মহাসড়কের পাশ্বের একটি দোকান অাছরে পড়ে। এতে দুর্ঘটনা স্থলেই ট্রাক হেলপার ইব্রাহিম নিহত হয়েছে।

দুঘটনার খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করি। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি থানায় আটক আছে।