মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার ছেলে সাইমুনের প্রথম বই ‘ইন্টেরিয়র ইনসাইড’ প্রকাশিত হয়েছে একুশে বইমেলায়

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২২, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে উদ্যোক্তা, সিভিল ইঞ্জিনিয়ার এবং ইন্টেরিয়র ডিজাইনার মোঃ সাইমুন ইসলামের প্রথম বই ‘ইন্টেরিয়র ইনসাইড’। এবারের মেলায় বইটি প্রকাশ করেছে রাহনুমা প্রকাশনী (স্টল নং : ৪৬৯, ৪৭০)

বই প্রসঙ্গে লেখক বলেন, ইন্টেরিয়র ডিজাইন এখন বিলাসিতা নয়, বরং প্রয়োজন। ইন্টেরিয়র ডিজাইন কাজ করানোর আগে পূর্ব প্রস্তুতি না নেওয়ার ফলে ক্লায়েন্টদের নানা রকমের অনাকাঙ্ক্ষিত ঝক্কিঝামেলায় পড়তে হয়। অনেক ক্লায়েন্টই কাজের আগে পরিকল্পনা বা প্রস্তুতি নেওয়ার ব্যাপারে জানেন-ই না। মূলত তাদেরকে সহযোগিতা এবং সর্তক করার উদ্দেশ্যে আমার এই বই লেখা। আমার এই বইটি পড়ার মধ্য দিয়ে একজন পাঠক জানতে পারবে কখন থেকে ইন্টেরিয়র কাজের প্রস্তুতি নিতে হয়, কিভাবে প্রস্তুতি নিতে হয়, ইন্টেরিয়র কাজের প্রক্রিয়াগুলো কি কি, বাজেটিং কিভাবে করবে, বেসিক ম্যাটেরিয়ালস পরিচিতি, কিভাবে হিডেন খরচ কমাবে ইত্যাদি নানান বিষয়।

লেখক আরও জানান, এই বইটিতে কোনো জটিল আলোচনা কিংবা টেকনিক্যাল অংশ গভীরভাবে আলোচনা করা হয় নি। এটি একদমই বেসিক লেভেলের একটি বই, যেটি পুরোপুরি ক্লায়েন্ট বা সাধারণ মানুষের ভিউ থেকে লেখা হয়েছে। একজন বাড়ি বা ফ্ল্যাট মালিক যদি কাজের আগে এই বইটি পড়ে এবং সেই অনুযায়ী কাজের পদক্ষেপ নেয় তাহলে তার অতিরিক্ত খরচ বা হিডেন খরচ কমে আসবে, গ্যারান্টি।

ইঞ্জিঃ মোঃ সাইমুন ইসলাম ‘প্রোবিল্ড ইন্টেরিয়র’ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। নিজ বাড়ি কুমিল্লার, কোটবাড়িতে। তিনি ঢাকার একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি সম্পন্ন করেন এবং ISO সার্টিফাইড প্রতিষ্ঠান এক্সিন থেকে ইন্টেরিয়র ডিজাইনের উপর প্রফেশনাল ডিপ্লোমা সম্পন্ন করেন। ‘শপিং টপিং’ এবং ‘প্রোলার্ন ইন্সটিটিউট’ নামে তার আরও দুটি উদ্দ্যোগ রয়েছে।