,

কুমিল্লার দৌলতপুর ও শাসনগাছায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
September 2, 2018
news-image

 

সেলিম সজীবঃ

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার দৌলতপুর ও শাসনগাছা এলাকায় শনিবার (১ সেপ্টেম্বর) ট্রেনে কাটা পড়ে দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা সদর উপজেলার বদরপুর এলাকায় শনিবার সন্ধ্যা ৭ টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারায় অজ্ঞাত মহিলা (৬৫)।

এদিকে একই দিন দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সদর উপজেলার পূর্ব দৌলতপুর এলাকায় আমীর আহমেদ শাহিন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।