,

কুমিল্লার বুড়িচংয়ে একদিনে করোনায় আক্রান্ত ২০ জন

আজকের কুমিল্লা ডট কম :
May 28, 2020
news-image

মো. জামাল উদ্দিন দুলালঃ

প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েই চলছে। বৃহস্পতিবার (২৮ মে) কুমিল্লার জেলার বুড়িচং উপজেলায় করোনা ভাইরাসে নতুন করে একদিনে আক্রান্ত হয়েছেন আরও ২০ জন।

আক্রান্তরা হলেন- বুড়িচং উপজেলার বুড়িচং গ্রামের নাজমুল হাসান, রমজান আলী, রেজাউল। যদুপুর গ্রামের হুমায়ুন কবির, পূর্নমতি গ্রামের বাহাদুর আলম ও মেহজাবিন ঐশি, জগৎপুর গ্রামের নাঈম হাসান, জরুইন গ্রামের মিজানুর রহমান , শিবরামপুর ফারুক আহমেদ খন্দকার, রিফা বেগম খন্দকার ও আল ফায়াদ খন্দকার। ময়নামতি হরিনধরা গ্রামের সেলিম, সাইদুল ইসলাম, নাসির উদ্দিন ও জাহাংগীর আলম, কালিকাপুর গ্রামের শহিদুল্ল্যা, কংশনগর গ্রামের ফখরুল ইসলাম, শাহিনুর আক্তার ,ফিরোজা এবং এবদারপুর গ্রামের মাসুদ রানা।

বুড়িচং উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা: মিঠু বিষয়টি নিশ্চিত করেন।