,

কুমিল্লার বুড়িচং উপজেলার নতুন ইউএনও সাবিনা ইয়াছমিন

আজকের কুমিল্লা ডট কম :
October 12, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলা নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন। রবিবার(১১ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন সাবিনা ইয়াছমিন। বিদায় নিলেন ইমরুল হাসান। এর আগে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত ছিলেন মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন।

রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিনকে ফুল দিয়ে বরণ করে নেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।