,

কুমিল্লার লালমাইয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ ৪ জনের করোনা সনাক্ত

আজকের কুমিল্লা ডট কম :
June 3, 2020
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লালমাই উপজেলায় একই পরিবারের ৩ জন ও  একজন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার করোনা সনাক্ত হয়েছে।

গত ৩০  মে  লালমাই উপজেলায় সংগৃহীত  ৪টি নমুনা পরীক্ষার ফল আজ পজিটিভ আসে।
এর মধ্যে একজন বাগমারা ভূমি অফিসের সহকারী তহশীলদার মো তৌহিদ যিনি কুমিল্লা শহরে থাকেন ও  অন্য তিনজন একই পরিবারের ।তারা হলেন বাহারউদ্দিন, স্ত্রী ও ৫ মাস বয়সী কন্যা।
৩ নং ভুলইন উত্তর ইউনিয়নের ছোট চলুন্ডা গ্রামের বাসিন্দা। তাদের পরিবারকে লকডাউন করা হয়েছে।

উপজেলা নির্বাহি অফিসার  কে.এম.ইয়াসির আরাফাত এ বিষয়টি নিশ্চিত করেছেন।