,

কুমিল্লার সদর দক্ষিণে মঙ্গলবার ৩ জন করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
June 23, 2020
news-image

রকিবুল হাসান রকিঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মঙ্গলবার নতুন করে ৩ জনসহ মোট ৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) আক্রান্ত হয়েছে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়াারম্যান আব্দুল হাই বাবলু, বিজয়পুর ইউনিয়নের শাওরাতুলী ১জন, গলিয়ারা ইউনিয়নের দেবিপুর ১ জন।

সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর দক্ষিণে এখন পয়র্ন্ত ৫৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে ৪৬৮ জনের। এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ৭৪ জন। আজ নতুন ২ জনসহ সুস্থ হয়েছে মোট ২৯ জন।