,

কুমিল্লার সদর দক্ষিণে ৭৬৩৫ পিস ইয়াবাসহ আটক ১

আজকের কুমিল্লা ডট কম :
October 31, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক পাঁচারকারীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২। এসময় তার কাছ থেকে ৭ হাজার ৬৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) বিকালে সদর দক্ষিণের চৌয়ারা বাজার এলাকায় ইয়াবা পাঁচারকালে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নোয়াগ্রাম গ্রামের মো: আবদুল হাকিমের ছেলে মো: নজরুল ইসলাম (২৮)।

এই বিষয়ে সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।