,

কুমিল্লার সদর দক্ষিণ থেকে মুরাদনগর যুবলীগের আহ্বায়কের মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
January 9, 2020
news-image

 

রকিবুল হাসান রকিঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মুরাদনগর উপজেলার যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধন (৫২) এর মরদেহ উদ্ধার করেছে সদর দক্ষিণ থানা পুলিশ।

নিহত খাইরুল আলম মুরাদনগর উপজেলার ভূবনঘর গ্রামের মৃত সুলতান মাহমুদের ছেলে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম (পিপিএম) জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাপুর এলাকায় রাস্তার পাশে মরদেহটি পাওয়া যায়। তার মুখে এবং চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে।