,

কুমিল্লায় ওয়ালটনের বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুরষ্কার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
July 12, 2019
news-image

দেলোয়ার হোসাইন আকাইদঃ
কুমিল্লায় ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর “কে হবেন মিলিয়নিয়ার, আপনিও হতে পারেন প্রতিদিনের সর্বোচ্চ ১০ লক্ষ টাকার সৌভাগ্যবান বিজয়ী”সহ অন্যান্য অফার উপলক্ষে নগরীর টাউন হল থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।

কুমিল্লা নগরীর ওয়ালটন পদুয়ার বাজার প্লাজা, রাজগঞ্জ প্লাজা ও চকবাজার প্লাজার যৌথ আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধক ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির আহবায়ক সাইফুল আলম রনি। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন কুমিল্লা জোনের এরিয়া ম্যানেজার মোশাররফ হোসেন, ক্রেডিট মনিটর তারিকুল ইসলাম, চকবাজার প্লাজার ম্যানেজার নজরুল ইসলাম, রাজগঞ্জ প্লাজার ম্যানেজার আরিফুল হক, পদুয়ার বাজার প্লাজার ম্যানেজার আসাদুজ্জামান, বুড়িচং প্লাজার ম্যানেজার আব্দুল আলিমসহ অন্যান্যরা।

ওয়ালটনের ফ্রিজ কিনে ১ লক্ষ টাকা বিজয়ী আমিনুল ইসলামের পক্ষে তার স্ত্রী আয়েশা ইসলাম হাতে এবং ওয়ালটন এসি কিনে নগরীর ছোটরা এলাকার ১ বছরের বিদ্যুৎ বিল ফ্রি বিজয়ী আরিফুর রহমানের হাতে পুরুষ্কার তুলে দেন অনুষ্ঠানের উদ্ধোধক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির আহবায়ক সাইফুল আলম রনি।