,

কুমিল্লা সিটিতে কবরস্থান ও শ্মশান সংস্কারে প্রায় ৫৭ কোটি টাকা বরাদ্দ,ফেসবুকে মিঠুর ক্ষোভ প্রকাশ

আজকের কুমিল্লা ডট কম :
April 6, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

দরজায় কড়া নাড়ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। ১৭ মে এর মধ্যে নির্বাচন সম্পন্ন করার কথা থাকলেও রহস্যজনক কারণে প্রায় আরো এক মাস পিছিয়েছে  সিটি নির্বাচন। ফলে মেয়র সাক্কু ১৬ মে পর্যন্ত নগর পিতার আসনে থাকছেন। আর শেষ মুহূর্তে এসে মহানগরের উন্নয়নের জন্য দু দফায় প্রায় হাজার কোটি টাকার বরাদ্দ পেয়েছেন , যা তিনি খরচ করে যেতে পারবেন।  এ বিষয়টি নিয়ে মহানগরজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। বিগত ১০ বছরে কুমিল্লা সিটি একটি অপরিকল্পিত নগরে পরিণত হয়েছে।

কুসিক নির্বাচনের আগ মুহূর্তে এত বড় বিশাল বরাদ্দ প্রদান করাকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য কুসিক মেয়র প্রার্থী এড. আনিসুর রহমান মিঠু তাঁর ফেসবুক পেইজে যা লিখেছেন, তা পাঠকের সামনে তুলে ধরা হল।

‘‘কুমিল্লা মহানগরের কবরস্থান ও শ্মশানে মাটি ভরাট ও সংস্কারের জন্য ৫৬ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী।

দেড় /দুই বছর আগে করা গোমতি বাইপাস সড়কে আবারো ২০ কোটি টাকা বরাদ্দ!! এসব কাজ কারা পাবেন কুমিল্লাবাসী তা আগে থেকেই জানে।

নির্বাচনের আগে তড়িঘড়ি এ টাকা খরচ করার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন।আগামী নির্বাচনে যে টাকা আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে ব্যয় হবে নিশ্চà¦