শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের মূলহোতাসহ আটক ২৪

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৬, ২০২৩
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের মূলহোতাসহ ২৪ জনকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ মার্চ সারাদিনব্যাপী কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে র‌্যাব।

এসময় তাদের কাছ থেকে ২০ টি পাসপোর্ট, ১০৮টি ডেলিভারি স্লীপ, ২৯ টি জাতীয় পরিচয়পত্র, ১টি মোবাইল সেট, ৭টি বিভিন্ন সীল, ১টি প্যাড, নগদ ৪৩ হাজার টাকাসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের সৈয়দ ফারুক আহম্মেদের ছেলে শাকিল আহম্মেদ সুজন (৩৮), বাগিচাগাঁও এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ শাহাদাত হোসেন (২৭), একইসদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে মোঃ শরীফ (৩৪), একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ মাসুক (৫০), একই গ্রামের মোঃ আনিছুর রহমান @ সুমন খানের ছেলে মোঃ লিকন খান @ লিটন (২০), একই গ্রামের আলী হোসেনের ছেলে ডালিম সরকার (২০), একই গ্রামের মোঃ শওকতের ছেলে মোঃ ইরফান (২৮),একই গ্রামের মৃত আলী আশ্রাফের ছেলে মোঃ শওকত আলী @ শওকত আকবর (৫৪), একই গ্রামের কবির হোসেনের ছেলে মোঃ ওজায়ের হোসেন সাকিব (২০), নতুন চৌধুরী পাড়ার মৃত আব্দুর মোন্নাফের ছেলে মোঃ দেলোয়ার হোসেন রোমান (৫২), মুরাদনগর উপজেলার কুরুইল গ্রামের মত আব্দুর রশিদের ছেলে আব্দুর রহিম (৩৭), মোরাপাড়া গ্রামের শাহিন মিয়ার ছেলে ইশান আহম্মেদ রাব্বি (২৩), চট্টগ্রাম জেলার মগধারা গ্রামের মোতাচ্ছের আহম্মদের ছেলে মুজিবুর রহমান (২১), বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর গ্রামের শাহিন মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম (২০), কোতয়ালী মডেল থানার মৃত মাঈন উদ্দিনের ছেলে মোঃ শাফি (২৯), একই গ্রামের মোঃ আজাহারের ছেলে মোঃ তুহিন (২০), খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার ব্রীজপাড়া গ্রামের আবু তাহের এর ছেলে মোঃ রুহুল আমিন রুবেল (৩০), কুমিল্লার ছোটরা গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে মোঃ মাজহারুল ইসলাম (২১), একই জেলার বুড়িচং উপজেলার পয়াত গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আব্দুল হান্নান বাবুল (৫৩), একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে হাছিবুল হাসান জিমি (২৩), শিকারপুর গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে তানজিদ হাসান (২৭), দেবিদ্বার উপজেলার ওয়াহেদপুর গ্রামের মৃত রমিজ আহম্মেদ এর ছেলে মোঃ ইমরুল হাসান @ ইমরুল (৪০), বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর গ্রামের মৃত আব্দুর কাদের এর ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৫৫) এবং কালিকাপুর গ্রামের মৃত আব্দুর এর ছেলে মোঃ আব্দুল কাইয়ুম (৫২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে ভূক্তভোগী লোকজনের নিকট থেকে সরকার নির্ধারিত রেট এর অধিক বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে। মূলতঃ তারা তিনটি গ্রুপে এই কার্যক্রম পরিচালনা করে। যার একটি গ্রুপ সাধারণ মানুষকে সহজভাবে পাসপোর্ট তৈরী করার নাম করে বিভিন্ন এজেন্টের নিকট নিয়ে আসে। এই এজেন্টের গ্রুপ ভুক্তভোগীদের অনলাইন আবেদন ও ব্যাংক ড্রাফট করে দেওয়ার পাশাপাশি দ্রুত সময়ে পাসপোর্ট দিবে বলে ডেলিভারি স্লীপ নিজেদের নিকট রেখে দেয়। অপর গ্রুপ বিভিন্ন কৌশল অবলম্বন করে পাসপোর্ট ডেলিভারি করার নির্দিষ্ট তারিখ নিধারণ করে। এভাবেই তাদের কাছে টাকা জমা দিলে তারা বিভিন্নভাবে প্রয়োজনীয় কাগজপত্র জালিয়াতি মাধ্যমে প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করার ব্যবস্থা করে আসছিল বলে জানায়।

উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

 

আর পড়তে পারেন