,

কুমিল্লায় সমতটের কাগজ এর উদ্যোগে কম্বল বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
January 12, 2020
news-image

 

মোঃ আবদুল আউয়াল সরকারঃ
সমাজের বিত্তবান মানুষের সামান্য ভালোবাসা ও সহানুভূতিই শীতার্ত মানুষকে এ সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আমাদের সামান্য সহযোগিতা শীতার্তদের দিতে পারে উষ্ণতার পরশ আর এর মাধ্যমে আমরা পেতে পারি আল্লাহর ভালোবাসা। জয় হোক মানবতার, এই শ্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও অসহায়দের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন।

শনিবার (১১ জানুয়ারি) রাতে কুমিল্লার রাজগঞ্জে পানপট্টি এলাকায় সপ্তাহিক সমতটের কাগজ এর উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে ছিলেন সমতটের কাগজ এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল, এপেক্সিয়ান আব্বাস উদ্দিন, চিকিৎসা প্রযুক্তিবিদ কুমিল্লা নাভানা হসপিটাল এর পরিচালক মোঃ আবদুল আউয়াল সরকার সহ আরো অনেকে।