,

কুমিল্লায় সানজানা কসমেটিক্সের শুভ উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
February 20, 2021
news-image

বি এম মহিউদ্দিন মন্টিঃ

কুমিল্লার চকবাজার কাশারীপট্টি চৌমুহনীতে জান্নাক টাওয়ারে শুক্রবার বিকেলে উদ্বোধন করা হয়েছে মেসার্স সানজানা কসমেটিক্সের।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বাদ আসর কুমিল্লা ইসলামিয়া আলীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মো: ইমাম উদ্দিন, মাওলানা আব্দুল গাফ্ফার দোয়া ও মিলাদ পরিচালনা করেন এবং কাশারীপট্টি জামে মসজিদের খতীব মাওলানা তাজুল ইসলাম আল ক্বাদেরীর মুনাজাতের মধ্যে দিয়ে দোয়া মিলাদ শেষ হয়

সন্ধ্যায় মেসার্স সানজানা কসমেটিক্সের স্বত্তাধিকারী মো: সোহাগ গাজীর দুই ছেলে রাফসান ও তাহসীন ফিতা কেটে সানজানা কসমেটিক্সের শুভ উদ্বোধন করেন

এসময় স্বত্তাধিকারীর সহধর্মীনী মুন্নি আক্তার মীম,পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে সুমাইয়া ইসলাম ত্বন্নী, শামীমা নাসরিন, মেহের আক্তার, ফাতিহা ইসলাম ফারিস্তা, সাইদুল ইসলাম সাইফ, নজরুল ইসলামসহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দেশি বিদেশি কসমেটিক্স ও ট্রয়লেটিজ সামগ্রী আমদানীকারক ও সরবরাহকারী মোঃ সোহাগ গাজী সবার কাছে মেসার্স সানজানা কসমেটিক্সের জন্য দোয়া চান।