কুমিল্লায় স্ত্রীকে নির্যাতনের মামলায় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় ১৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে আদালতে দায়ের করা মামলায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়ন্সেস বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপককে গ্রেফতার করেছে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতার ওই শিক্ষকের নাম ইফতেখার আহম্মেদ রানা। তিনি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়ন্সেস বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব মাইক্রোবায়োলজি এন্ড ভেটেরিনারি পাবলিক হেলথ ফ্যাকাল্টির সহকারি অধ্যাপক। গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর রেইসকোর্স খাল পাড়ের খন্দকার হাউজ নামের ভাড়া বাসা থেকে তাকে আটক করে কোতয়ালী থানা পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতার ইফতেখার আহম্মেদ রানা কুমিল্লার বুড়িচং উপজেলার পয়াত গ্রামের মো: আবদুস সাত্তারের ছেলে।
আদালতে দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের পহেলা নভেম্বরে পারিবারিকভাবে অত্যন্ত ছোট পরিসরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুরের গোমতী হাউজিং এলাকার কামাল হোসেনের অনার্স পড়ুয়া মেয়ে আখি আক্তারের (ছদ্দ নাম) সাথে বিয়ে হয় ইফতেখার আহম্মেদ রানার। বিয়ের পর স্ত্রীকে নিয়ে কুমিল্লা নগরীর রেইসক