,

কুমিল্লায় ১১টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সক্রিয় ৯ সদস্য গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
February 2, 2023
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এসময় গ্রেফতার করা হয়েছে জেলার পেশাদার সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় ৯ সদস্যকে।

একটি মামলার সূত্র ধরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের সদস্যদের গ্রেফতার করে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

গ্রেফতারকৃতরা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের মো: শাকিব, মে: সৈকত, কলেজপাড়া এলাকার আলআমিন, লালমাই উপজেলার দন্তপুর গ্রামের মোঃ শাহদাত হোসেন (৩৮), একই গ্রামের মোঃ রিপন, সদর উপজেলার বালুতুপা সর্দার বাড়ির মোঃ রাকিবুল হাসান ওরফে রিয়াদ, মোঃ আজাদ হোসেন ওরফে আবাদ, নুরপুর (দক্ষিন পাড়ার মোঃ মাসুদ এবং এà¦