,

কুমিল্লা চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫

আজকের কুমিল্লা ডট কম :
February 17, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার গাংরা এলাকায় যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

নিহতদের ৪ জন পুরুষ ও ১ জন নারী। তারা হলেন নিহতরা হলেন; খুলনার খালিশপুরের কাশিপুর গ্রামের সাদের আলীর ছেলে চায়না হিজরা(৫০), আজগর আলীর স্ত্রী হাসি বেগম(৪০), দীঘুলিয়া থানার চন্দ্রিমহল গ্রামের রুস্তম মোল্লার ছেলে আসলাম মোল্লা(৫০), শেরহাটি গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে সালাম মিয়া(৫২), একই বাসের যাত্রী আনোয়ার হোসেন(৪৫)।

মিয়াবাজার হাইওয়ে পুলিশে ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক এ খবর নিশ্চিত করেন। দুর্ঘটনায় কবলিত বাসটি মাইজভান্ডারের দরবার শরিফের উদ্দেশে যাচ্ছিলো বলেও জানান তিনি।