,

কুমিল্লা জেলা রোভারের ১৯তম কোর্স ফর রোভার মেট উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
November 19, 2026
news-image

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় ও কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র লালমাইয়ে ৫ দিনব্যাপী ১৯তম কোর্স ফর রোভার মেট অনুষ্ঠান আজ সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে ১৯তম কোর্স ফর রোভার মেট এর কার্যক্রম শুরু হয়।

কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের পরিচালনায় কোর্স লিডার অধ্যাপক মো. আবু তাহের এলটির সভাপতিত্বে কোর্স ফর রোভার মেট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যাক্তি ছিলেন কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ও কুমিল্লা জেলা রোভারের কমিশনার মাসুক আলতাফ চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন কোর্স ফর রোভার মেটের প্রশিক্ষক ইবনে তাইমিয়া কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও ডিআরএসএল সুলতান মুহাম্মদ ইলিয়াস শাহ উডব্যাজার।

মাসুক আলতাফ চৌধুরী বলেন, একজন দক্ষ রোভার মেট একটি রোভার ইউনিটের প্রাণশক্তি। তিনি শুধু দলের নেতৃত্ব দেন না, বরং দলের সদস্যদের মধ্যে শৃঙ্খলা, সহযোগিতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন রোভার মেটকে হতে হয় ভালো সংগঠক, দক্ষ পরিকল্পনাকারী, দায়িত্বশীল নেতৃত্বদানকারী এবং মানবিক গুণাবলিসম্পন্ন ব্যক্তি। তাঁর আচরণ, সিদ্ধান্ত ও কর্মদক্ষতা অন্য রোভারদের অনুপ্রাণিত করে।

অধ্যাপক মো. আবু তাহের বলেন, প্রশিক্ষণের মাধ্যমে আপনারা স্কাউটিংয়ের নিয়ম-কানুন, পদ্ধতি, সাংগঠনিক দক্ষতা, দল পরিচালনা, নেতৃত্ব, যোগাযোগ, সমস্যা সমাধান এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করবেন। তবে মনে রাখতে হবে, প্রশিক্ষণ গ্রহণই শেষ কথা নয়; প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতার বাস্তব প্রয়োগই হচ্ছে প্রকৃত সাফল্য।

অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, একজন রোভার মেটের সবচেয়ে বড় যোগ্যতা হলো—নিজে কাজ করার পাশাপাশি অন্যদের কাজ করতে উৎসাহিত করা। নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়; নেতৃত্ব মানে সামনে থেকে উদাহরণ সৃষ্টি করা। একজন প্রকৃত নেতা কখনো নিজের কৃতিত্বের কথা ভাবেন না, বরং দলের সাফল্যকে নিজের সাফল্য হিসেবে বিবেচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের গার্ল ইন রোভার লিডার তাছলিমা বেগম উডব্যাজার, আবু বকর সিদ্দিকী উডব্যজার,ওমর সালেহ তাসরিফ উডব্যাজার, লালমাই মুক্ত রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মো. নোমান উডব্যজার, কুমিল্লা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর সিনিয়র রোভারমেট সাজ্জাদ হোসেন , কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ এর সিনিয়র রোভারমেট মো: বোরহান উদ্দিন ও কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপ এর গার্ল ইন সিনিয়র রোভারমেট খাদিজা ইয়াসমিন নেয়ামা কুমিল্লা বিশ্ববিদ্যালয় গার্ল ইন সিনিয়র রোভারমেট সাবিহা সুলতানা। কের্সে কুমিল্লা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পঞ্চাশজন রোভার ও গার্ল ইন রোভার স্কাউট সদস্যরা
৫ দিনব্যাপী কোর্স ফর রোভার মেট কোর্সে রোভার স্কাউটদের দক্ষতার বৃদ্ধির জন্য প্রাথমিক প্রতিবিধান, ক্রু মিটিং, ব্যাজ পদ্ধতি, লগ বই তৈরি, দড়ির কাজ, ক্যাম্পিং ও হাইকিং, কম্পাস ব্যবহার , ফিল্ডবুক তৈরি, কোড এন্ড সাইফার সম্পর্কে হাতে কলমে শিখানো হবে।