,

কুমিল্লা দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু!

আজকের কুমিল্লা ডট কম :
January 11, 2019
news-image

 

দাউদকান্দি প্রতিনিধিঃ
দাউদকান্দিতে আয়েশা আক্তার (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মালিগাও ইউনিয়নের বায়নগর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে বাহরাইন প্রবাসী নুর আলমের স্ত্রী এবং পাশের গৌরীপুর ইউনিয়নের দৈয়াপাড়া গ্রামের শাহজালাল মিয়া মেয়ে। নিহতের স্বজনরা পরিকল্পিত হত্যা বলে দাবী করছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লায় প্রেরণ করেন।

নিহতের বাবা শাহজালাল জানান, ৮বছর পূর্বে মেয়েকে বিয়ে দেয়ার পর থেকেই শ্বশুড় বাড়ীর লোকজন বিভিন্ন সময় মানসিক ও শারীরিক অত্যাচার করতো। আজকে পরিকল্পিত ভাবে হত্যা করে আমার মোবাইলে কল দিয়ে বলে আমার মেয়ে আত্মহত্যা করেছে।
এসংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক মেয়ের শশুর বাড়ীতে গিয়ে দেখী আয়েশা তার দেবরের ঘরে সিজদারত অবস্থায় পরে আছে। আমাদের মনে হয়েছে আয়েশাকে হত্যা করা হয়েছে। অন্যদিকে জামাই বিদেশ থেকে ফোনে জানান আমার মেয়ে স্ট্রোক করে মারা গেছে ।

গৌরীপুর পুলিশ ফাঁড়ীর এস আই মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

এঘটনায় দাউদকান্দি মডেল থানায় নিহতের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।