,

কুমিল্লা নগরীতে এশিয়া ট্রান্সপোর্ট বাসের চাপাঁয় সাইকেল আরোহী গুরুতর আহত

আজকের কুমিল্লা ডট কম :
February 1, 2020
news-image

 

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর কাশেমুল উলুম মাদ্রাসার সামনে এশিয়া ট্রান্সপোর্ট বাসের চাপাঁয়  এক সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। তাঁর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

শুক্রবার (৩১ জানুয়ারী) রাতে এ দুঘর্টনা ঘটে।

আহতের পরিচয় পাওয়া যায়নি।  গুরুতর আহত ব্যক্তিকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছে।

এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর (পরিদর্শক) মোঃ বিল্লাল হোসেন জানান, একটি দুঘর্টনা হয়েছে। গুরুতর আহত ব্যক্তিকে ঢাকায় নেওয়া হয়েছে।