কুমিল্লার বিভিন্ন সড়ক ঘুরে অসহায়দের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন জেলা প্রশাসক
আজকের কুমিল্লা ডট কম :
April 25, 2021
ইসতিয়াক আহমেদ:
কুমিল্লা নগরীর বিভিন্ন সড়কে ঘুরে প্রকৃত অসহায় খুঁজে বের করে তাদের হাতেই প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
রবিবার বিকেল ৪ টায় জেলা প্রশাসক কামরুল হাসান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে করোনায় ক্ষতিগ্রস্ত ২৫০ জন বেকার ও নি:স্ব মানুষের হাতে ইফতার সামগ্রী-খাদ্য তুলে দেন। এছাড়া ১ শত মুক্তিযোদ্ধার পরিবারকেও খাদ্যসামগ্রী প্রদান করেন।

