,

কুমিল্লা নগরীতে মেকআপ এন্ড নেইল আর্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
November 18, 2019
news-image

 

শাহ ইমরানঃ
কুমিল্লা নগরীতে মেকআপ এন্ড নেইল আর্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) নগরীর একটি রেস্টুরেন্টে কুমিল্লা বিউটি পার্লার সমবায় সমিতি এবং স্টাইলিন হেয়ার এন্ড বিউটি একাডেমির উদ্যোগে এ কর্মশালা সম্পন্ন হয়।

কুমিল্লা বিউটি পার্লার এসোসিয়েশনের উদ্যোগে এই প্রথম নারীদের সাবলম্বী করার উদ্দেশ্যে আয়োজন করা হয় এ কর্মশালা। কর্মশালা পরিচালনা করেন নেইল এক্সপার্ট ফারহানা সুলতানা মিম এবং মেকআপ এক্সপার্ট আফরোজা রুনু। উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিউটি এক্সপার্টগণ উপস্থিত ছিলেন।

কর্মশালা শেষে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে কুমিল্লা সদর উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ।

কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিলেন পারসোনা গ্ল্যামার ওয়ার্ল্ডের হাসিনা আক্তার এবং স্টাইলিন হেয়ার এন্ড বিউটি একাডেমির লোকজন ।