,

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার

আজকের কুমিল্লা ডট কম :
October 7, 2026
news-image

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পূবালী ব্যাংক পিএলসি’র উপহার দেওয়া একটি শিক্ষার্থী পরিবহন বাস হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার জিয়া অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষের কাছে বাসটি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মজিদ এবং পূবালী ব্যাংক পিএলসির কুমিল্লা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও হেড অব রিজিয়ন মো. মাইনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়া।

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে কলেজটিতে বাসটি উপহার দেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষ এ উদ্যোগকে শিক্ষার্থীবান্ধব একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা হিসেবে উল্লেখ করেন।