,

কুমিল্লা মিডিয়া ক্রিকেটে প্লেট গ্রুপে চ্যাম্পিয়ন ময়নামতি স্ট্রাইকার্স

আজকের কুমিল্লা ডট কম :
October 27, 2026
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মিডিয়া ক্রিকেটে প্লেট গ্রুপে লালমাই রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ময়নামতি স্ট্রাইকার্স ।

২৬ অক্টোবর দুপুরে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথমে টসে জিতে লালমাই রয়্যালসের অধিনায়ক আনোয়ার হোসেন ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে তারা ২০ ওভারে ১২৩ রান করেন। দলের পক্ষে গাজী রুবেল ২৯, আনোয়ার ১৩, মিনহাজ ১৯ , ইমন মুন্না ১০, মনা অপরাজিত ৮, মনোয়ার ১, রাজু ৬, নাইম ১ রান করেন।

ময়নামতির পক্ষে রুহুল আমিন সুমন তিনটি, রাজন দুটি উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে ময়নামতি স্ট্রাইকার্স দুই উইকেট হাতে রেখে জয় তুলে নেন। দলের পক্ষে জবিউল্লা মাহিন অপরাজিতা ৩২, রুহুল আমিন সুমন ২৬, রাজন ৬, রনি ৭, অধিনায়ক আজিজ ১ ও আরমান ১২ রান করেন। লাল মায়ের পক্ষে মিনাজ ৪ টি উইকেট পান।
এখানে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ময়নামতির রুহুল আমিন সুমন। এছাড়া সেরা বোলার নির্বাচিত হয়েছেন লালমাইয়ের মিনাজ, সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন ময়নামতির জবিউল্লাহ মাহিন এবং সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন ময়নামতির উইকেট কিপার রনি।