রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদরে ছুরিকাঘাতে কৃষি গবেষণা  অফিসের  চাকুরেজীবি খুন

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৫, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরে  জহিরুল ইসলাম (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন।

সোমবার (১৪ ডিসেম্বর) শহরের আড়াইওড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত জহির সাতরা চম্পকনগর এলাকার ফরিদ মিয়ার পুত্র। তিনি কুমিল্লা কৃষি গবেষণা অফিসে চাকুরি করেন বলে জানা গেছে।

জহিরুল ইসলামের বন্ধু এরশাদ জানান, সোমবার রাত রাত ৮টার দিকে আমাকে সাথে নিয়ে জহির তার মোটরসাইকেল সার্ভিসিং করানোর জন্য আড়াইওড়া যায়। সেখানে বাইক রাখার পর সাইফুদ্দিন ও আজহারুল নামে দুই ব্যক্তি জহিরকে ডেকে নিয়ে যায়। একটুর পরে তার চিৎকার শুনে কাছে গিয়ে দেখি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক আবুল হাসেম মনসুর জানান, রাত সাড়ে ৮টার দিকে জহিরকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পরে মারা যায়।