,

কুমিল্লা সীমান্তবর্তী এলাকায় সেক্টর কমান্ডার পর্যায়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
April 12, 2019
news-image

 

প্রেস বিজ্ঞপ্তি.
অদ্য ১১ এপ্রিল ২০১৯ তারিখ ১৩৩০ ঘটিকা হতে ১৪৩০ ঘটিকা পর্যন্ত কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ শিবের বাজার বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৮৬/৩-এস বরাবর শূন্য লাইনে “রাজেন্দ্রপুর নোয়াপাড়া”নামক স্থানে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় কর্নেল আলীমুল করিম চৌধুরী, মাননীয় সেক্টর কমান্ডার, বিজিবি কুমিল্লা, লেঃ কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, পিবিজিএম, অধিনায়ক, ১০ বিজিবি, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং প্রতিপক্ষ ১৪৫ বিএসএফ এর লালটিলা ক্যাম্প কমান্ডার এসআই এসকে মন্ডল উপস্থিত ছিলেন।

বিষয়োক্ত সভায় মাদকদ্রব্য চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ এবং উল্লেখিত স্থানে প্রস্তাবিত বর্ডার হাট নির্মাণের বিষয়ে আলোকপাত করা হয়।