,

কোটি কোটি ‘মরা রুপি’ নিয়ে বসে রয়েছে পাকিস্তান : ইমরান খান

আজকের কুমিল্লা ডট কম :
September 11, 2018
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

 

কোটি কোটি ‘মরা রুপি’ নিয়ে বসে রয়েছে পাকিস্তান। যার কারণে বিদেশি ঋণ পরিশোধ করার জন্য সেই বিদেশ থেকেই ধার করতে হচ্ছে সরকারকে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

 

সোমবার এক টুইটে ইমরান বলেন, পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় সরকারি মালিকানার হাজার হাজার একর জমি পড়ে রয়েছে। সেখানে সরকারি ডাকবাংলো ও আবাসিক এলাকা করা হয়েছে। গ্রাম এলাকায় আমাদের ৩৪ হাজার ৪৫৯টি এবং শহরে ১৭ হাজার ৩৫টি খাল রয়েছে। শুধু শহরে পড়ে থাকা জমির দামই ৩০০ বিলিয়ন!

 

মরা রুপি বলতে হাজার হাজার একর সরকারি জমি ও সেগুলোতে নির্মিত সরকারি অবকাঠামোকে বুঝিয়েছেন তিনি। এগুলো জনগণের স্বার্থে সঠিক ব্যবহারের পরামর্শ দেন।