মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গোয়েন্দার চরিত্রে শাহরিয়াজ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৬, ২০১৬

বিনোদন ডে12442787_459379887605404_834281789_nস্ক; মিজানুর রহমান শামীমের পরিচালনায় গেল বছর শেষেরদিকে শুরু হয়েছে ‘মরণ নেশা’ ছবির শুটিং। রাজনৈতিক কাহিনী নিয়ে এতে অভিনয় করছেন এক সময়ের রূপালি পর্দাকাঁপানো নায়ক রুবেল। এছাড়াও দর্শক ছবিটিতে অভিনয় করতে দেখবেন সাদমান সামির ও নবাগত রাকা বিশ্বাসকে।

একজন সাংসদ ক্ষমতার অপব্যবহার করে দিনের পর দিন বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকেন। অন্যদিকে সাংসদের বিপরীতে এলাকার চেয়ারম্যান বিভিন্ন সময় রুখে দাঁড়ান। এমনই এক গল্পে এগিয়ে যাবে ছবিটির কাহিনী।

ছবিটিতে একজন অতিথি শিল্পীর আগমন ঘটতে যাচ্ছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে মাস্তান স্বভাবের একজন গোয়েন্দার আবিরর্ভাব ঘটবে ছবিটিতে। আগামী মাসের মাঝামাঝিতে ছবিটির শুটিং আবারো শুরু হতে যাচ্ছে। এবারের এই শুটিংয়ে দেখা যাবে শাহরিয়াজকে। তিনি একজন গোয়েন্দার চরিত্রে উপস্থিত হতে যাচ্ছেন। এরইমধ্যে শাহরিয়াজকে চূড়ান্ত করেছেন বলে নিশ্চিত করেছেন নির্মাতা মিজানুর রহমান শামীম।

এবারের এই শুটিং শেষ হলে ছবিটির বেশিরভাগ কাজ সম্পন্ন হবে। ছবিটির গল্পে সাংসদের মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাকা বিশ্বাসকে। অন্যদিকে চেয়ারম্যানের ভাইয়ের চরিত্রে দেখা যাবে সাদমান সামিরকে। এছাড়াও ছবিটিতে আরো অভিনয় করতে দেখা যাবে আলেকজান্ডার বো, সুব্রত, শিরাজ, বড়দা মিঠু ও জনিকে।