,

ঘরে রাখা পানির ড্রামে ডুবে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
May 20, 2022
news-image

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলায় মাছ রাখার পানির ড্রামে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মে) দুপুরের দিকে উপজেলার শ্রীনগর গ্রামের রাজন মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম তাজলিম ইসলাম মেহেরীন সে উপজেলার শ্রীনগর গ্রামের রাজন মেম্বারের বাড়ির নজরুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে মেহেরীন ঘরে মাছ রাখার একটি পানির ডাম নিয়ে খেলতে গিয়ে ডামে পড়ে ডুবে যায়। পরে ওই ডামের পানিতে ডুবে সে অচেতন হয়ে পড়ে। শেষে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।