শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদপুরে শতবর্ষী মাদরাসার প্রাক্তন ও বর্তমান ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৫, ২০২৫
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহতলী কামিল মাদরাসার প্রাক্তন ও বর্তমান ছাত্রদের নিয়ে মাদরাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। শুক্রবার (১৪ মার্চ) বাদ আসর মাদরাসার সাবেক ছাত্র মাওলানা আবু জাফর সিদ্দিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মাদরাসার এডহক কমিটির দাতা সদস্য, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি তার বক্তব্যে বলেন, আজকের অনুষ্ঠানটি খু্বই সুন্দর। আয়োজকদের ধন্যবাদ জানাই। ১৯০১সালে অত্র মাদরাসাটি মরহুম ছমিরউদ্দিন কারী সাহেব প্রতিষ্ঠা করেন। ১৯৬৬ সালে শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব কামিল প্রতিষ্ঠা করেন। এ মাদরাসার অনেক প্রাক্তন ছাত্র দেশের বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। দ্বীনি এ প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করতে সকলেই সহযোগিতা করছে। দক্ষ শিক্ষকমন্ডলীর দ্বারা লেখাপড়ার মানও ভালো। অনেকের সহযোগিতায় মাদরাসায় এগিয়ে যাচ্ছে। এ মাদরাসা ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে।আগামী আরো হবে। ব্যতিক্রমী একটা আয়োজনে আজ মাদরাসায় মিলনমেলা ঘটছে।

মাদরাসার প্রাক্তন ছাত্র সাংবাদিক ডা. মোঃ আবদুল্লাহ শাকুর এর পরিচালনায় বক্তব্য রাখেন মাদরাসার প্রাক্তন মুহাদ্দিস ও বাগাদী আহম্মদিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ড. আব্দুল মান্নান, শাহতলী আদর্শ একাডেমীর সুপার মাওলানা গিয়াস উদ্দিন আজম, মাদরাসার সাবেক ছাত্র মাওলানা মহিউদ্দিন, আল আমিন একাডেমী গুনরাজদী শাখার ইনচার্জ নাসির উদ্দিন, সাবেক ছাত্র ও ব্যবসায়ী জাকারিয়া মহিউদ্দিন, সাবেক ছাত্র মাওলানা কামরুজ্জামান পাটওয়ারী, মাওলানা ফখরুদ্দিন, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা নাসির উদ্দিন, ইসলামী ব্যাংক কর্মকর্তা মাওলানা মিজানুর রহমান, মাদরাসার বতর্মান ছাত্র মেহেদী হাসান, মোঃ মাহফুজ, নুর মোহাম্মদ, সিয়াম।

এসময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারি অধ্যাপক কামাল উদ্দিন, আরবী প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, প্রভাষক মাওলানা নাজির হোসাইন, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সাবেক শিক্ষক মোঃ দেলোয়ার মাস্টার, সাবেক ছাত্র মাওলানা আবু হানিফ, বাজার ব্যবসায়ী মোঃ হেলাল মাল, সাবেক ছাত্র মাওলানা হাবিবুর রহমান, মোঃ তাজুল ইসলাম, বেলাল হোসাইন, অ্যাড নুরুজ্জামান পাটওয়ারী, অ্যাডভোকেট শরীফউদ্দিন পাটওয়ারী, মোঃ মোস্তফা সহ বিপুল সংখ্যক প্রাক্তন ও বর্তমান ছাত্রবৃন্দ।