,

চাঁদপুর নবাগত পুলিশ সুপারকে প্রভাত সমাজকল্যাণ সংস্থার ফুলেল শুভেচ্ছা

আজকের কুমিল্লা ডট কম :
August 19, 2018
news-image

মাসুদ হোসেন, চাঁদপুর :
চাঁদপুর নবাগত পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএমকে স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, মহামায়া শাখার নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

রবিবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ কামাল হাজী, সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি মোঃ জুয়েল হাজী, সাধারন সম্পাদক মোঃ মাসুদ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ রিয়াদ হোসেন, ক্রীড়া সম্পাদক শামিম হোসেন, সদস্য সজিব হোসেন, মামুন হোসেন, কানন হোসেন, সাগর হোসেন প্রমূখ।সংবর্ধনা প্রদান শেষে চাঁদপুর জেলা নবাগত পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং সংগঠনের প্রয়োজনে পুলিশ সুপার পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সংগঠনের নেতৃবৃন্দ শাখার কার্যক্রমের একটি স্মরণিকা পুলিশ সুপারের কাছে তুলে দেওয়া হয়।

পরে প্রভাত মহামায়া শাখার নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমের একটি স্বরনীকা পুলিশ সুপারসহ চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন ও চাঁদপুর প্রেসক্লাবের সহ সভাপতি জিএম শাহীনের হাতে তুলে দেওয়া হয়।