,

চান্দিনায় ইসলামি আন্দোলনের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
May 25, 2019
news-image

চান্দিনা প্রতিনিধিঃ
চান্দিনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে আলেম-ওলামা, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শনিবার (২৫ মে) বিকালে চান্দিনা পশ্চিম বাজারে সংগঠনটির উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে চান্দিনা উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা মারুফ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারী মাওলানা নুর হোসাইন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল কালাম কাসেমী, যুগ্ম-সম্পাদক মাওলানা জামাল হোসাইন, বাড়েরা ইউনিয়ন শাখার সভাপতি মাও. আবু তাহের, ইসলামী যুব আন্দোলন চান্দিনা উপজেরা শাখার আহ্বায়ক হাফেজ মিজানুর রহমান, যুগ্ম-আহ্বায়ক এম. সাইফুল ইসলাম সরকার, মাও. জোবায়ের খান ফরাজী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা উত্তর জেলা শাখার সাংগ্যঠনিক সম্পাদক এইচ.এম রাশেদুল ইসলাম, চান্দিনা উপজেলা শাখার সভাপতি জি.এম সাইফুল ইসলাম, সেক্রেটারী মেহেদী হাসান সহ অন্যান্য দায়ীত্বশীলগণ।
অনুষ্ঠানে চান্দিনা উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-ওলামা, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবীগণ অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহ্, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।