,

চান্দিনায় ছাত্রলীগ সভাপতি মোমেন’র ইন্তেকাল

আজকের কুমিল্লা ডট কম :
January 22, 2020
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় বাড়েরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম খাদেমুল বাশার মোমেন(২৪) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মোমেন চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের রামচন্দ্র পুর গ্রামের উপজেলা আওয়ামীলীগ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো.হোসাইন এর একমাত্র ছেলে এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও ওই বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া বইছে।