,

চান্দিনা উপজেলা ছাত্রলীগের দায়িত্ব পেলেন অভি ও আপন

আজকের কুমিল্লা ডট কম :
September 16, 2019
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ
কুমিল্লার চান্দিনা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ। এতে সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র আস্থাভাজন ছাত্রলীগ নেতা কাজী ইয়াছিন আহমেদ অভি কে সভাপতি এবং কাউছার আলম আপনকে সাধারণ সম্পাদক করা হয়।

চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক গতি বৃদ্ধির লক্ষে আগামী এক বছরের জন্য ওই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয় বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। গত ১০ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক ও সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ ফকির ওই কমিটির অনুমাদন দেন।