,

চৌদ্দগ্রামের কাশিনগরে তরুণীর আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
April 3, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে গলায় ওড়না পেছিয়ে ফাতেমা নুর সুমি (১৯) নামের এক তরুণী আত্মহত্যা করেছে।

নিহত ফাতেমা নুর সুমি উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের সোলেমান মিয়ার মেয়ে।

মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে থানা পুলিশ।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই সাইফুল ইসলাম জানান, সুমি রাতের কোন এক সময় নিজ ঘরে আতœহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে-তদন্ত শেষে বলা যাবে।