,

চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ!

আজকের কুমিল্লা ডট কম :
September 30, 2024
news-image

ষ্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ অমান্য করে বিরোধকৃত সম্পত্তিতে প্রভাবশালী মহল কর্তৃক সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রশাসন উভয়পক্ষকে নোটিশ দিলেও নির্মাণকাজ চালাচ্ছে প্রভাবশালী খরিদদাররা।

এ ঘটনায় ভুক্তভোগী সোনাপুর গ্রামের মৃত এনামুল হক চৌধুরীর মেয়ে নুরজাহান বেগম পিতৃওয়ারীশি সম্পত্তি ফিরে পাওয়ার লক্ষে আদালতে দেওয়ানী মামলা, থানায় অভিযোগ অভিযোগ দায়ের করেছেন। নুরজাহান বেগমের অভিযোগের প্রেক্ষিতে বিবাধমান ভূমিতে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নিষেধাজ্ঞা জারী করেছে পুলিশ।

জানা যায়, জগন্নাথদিগী ইউনিয়নের সোনাপুর মৌজার এনামুল হক চৌধুরীর কন্যা নুরজাহান বেগম পিতার ওয়ারীশসূত্রে কতেক ভূমিতে মালিক হন। কিন্তু বিএস জরিপের সময় অন্য ওয়ারীশগণ তথ্য গোপন করে বিএস খতিয়ান সৃজন করেন। পরে উপজেলা সহকারী কমিশনার ভুমি’র কার্যালয়ে নামজারির বিরুদ্ধে দায়ের আপত্তি পত্রে নুরজাহান বেগম উল্লেখ করেন, উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সোনাপুর মৌজায় বিএস ১৯৫ ও ২২৫নং খতিয়ানে সাড়ে ২৬ শতক সম্পত্তি ওয়ারিশসূত্রে মালিক। তার পিতার মৃত্যুর পর ভাবি তাজ মহন বেগম, তার মেয়ে রৌশন আরা বেগম, আয়েশা আক্তার ও আমেনা আক্তার যোগসা