,

চৌদ্দগ্রামে কৃষি জমির পানি নিস্কাশনের পথ বন্ধ করে বাড়ি নির্মাণ, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কৃষকদের

আজকের কুমিল্লা ডট কম :
February 9, 2021
news-image

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নে মিয়াবাজার-শিবের বাজার সড়কের বেলঘর গ্রামে রাস্তা সংলগ্ন খাল মাটি দিয়ে ভরাট করে বসতবাড়ি নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। পানি নিস্কাশনের পথ বন্ধ হওয়ায় প্রায় একশ’ একর কৃষি জমির মালিক বা কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উজিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মিঞা মো: নাছির উদ্দিন থেকে ক্রয়কৃত জায়গায় বসতবাড়ি নির্মাণের উদ্দেশ্যে শিবপুর গ্রামের মৃত সফিকুর রহমানের ছেলে গ্রিস প্রবাসী মো: খোকন কৃষি জমি নতুন মাটি ফেলে ভরাট করছে। মাটি ভরাট করতে গিয়ে রাস্তার পাশের পানি নিষ্কাশনের খালটিও ভরাট করে। পানি নিষ্কাশনের জন্য প্লাস্টিকের সরু একটি পাইপ দেয়। যা কোনোভাবেই পানি নিষ্কাশনের জন্য উপযুক্ত নয়।

জানা গেছে, রাস্তার পাশের খালটি এক সময় অনেক চওড়া ছিল। বিভিন্ন ভাবে খালটি ভরাট হয়ে বর্তমানে ৪ ফুটের মত বিদ্যমান আছে। খালটি সরু হওয়ার কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে এ এলাকার আবাদি জমিগুলোতে জলাবদ্ধতা দেখা দেয়। এমতাবস্থায় পানি নিষ্কাশনের এক মাত্র খালটিতে প্রতিবন্ধà