,

চৌদ্দগ্রামে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী স্বপন গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
September 26, 2019
news-image

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে চেক প্রতারণা মামলায় ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামী শাহ আলম ভূঁইয়া স্বপনকে আটক করেছে পুলিশ।

সে পৌর এলাকার রামরায় গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে থানার এএসআই শিলু বড়–য়া তথ্যটি নিশ্চিত করেছেন। জানা গেছে, ২০১৭ সালের তিন লাখ টাকার একটি চেক প্রতারণা মামলায় আদালত শাহ আলম ভূঁইয়া স্বপনের বিরুদ্ধে আট মাসের সাজা প্রদান করে। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার রাতে পুলিশের এসআই মনির হোসেন, আবদুস সালাম, পিএসআই ফরিদ, এএসআই শিলু বড়–য়া ও এএসআই ইয়াসিনের নেতৃত্বে পুলিশের একটি টিম স্বপনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।