,

চৌদ্দগ্রামে ট্রাকের চাপাঁয় পথচারি নিহত

আজকের কুমিল্লা ডট কম :
September 16, 2017
news-image

আরিফুর রহমান মজুমদারঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রাকের চাপাঁয় মোঃ আসাদ (৪৩)নামের এক পথচারি নিহত হয়েছেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার চৌদ্দগ্রাম বাজারে এ দুঘর্টনা ঘটে।
নিহত মোঃ আসাদ উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা গ্রামের অলি উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাস্তার পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক আসাদকে চাপাঁ দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে মরদেহ তার পরিবার নিয়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।