,

চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 31, 2021
news-image

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে তাওসিফ (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে পৌরসভাধিন কিং শ্রীপুর আছুশাহ্ ফকির মাজারের সামনের পুকুরে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামের মো: শামীমের ছেলে তাওসিফ (৯) খেলার সাথীদের নিয়ে সোমবার বিকেলে পুকুরের গার্ডওয়ালের উপরে হাটতে গিয়ে পা সিটকে পুকুরের পানিতে পড়ে যায়। এসময় তার খেলার সাথীরা চিৎকার দিলেও আশেপাশে লোকজন না থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাওসিফ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে একসময় পানিতে তলিয়ে যায়। পরে লোকজন এসে পানি থেকে তাওসিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।