,

চৌদ্দগ্রামে পুকুরের উপর বিদ্যুতের ঝুঁকিপূর্ণ খোলা লাইন, দুর্ঘটনার আশঙ্কা

আজকের কুমিল্লা ডট কম :
July 22, 2017
news-image

মো ঃ বেলাল হোসাইন,চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে বসতবাড়ির পুকুরের উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুতের লাইন সঞ্চালন করা হয়েছে। এতে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা করেছেন স্থানীয়রা। জানা গেছে, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের মিয়াজী বাড়ির সামনের পুকুরটি প্রতিদিন অসংখ্য মানুষ ব্যবহার ও পাশ দিয়ে চলাচল করে। পুকুরটির উপর দিয়ে পল্লী বিদ্যুতের লাইন ঝুঁকিপূর্ণভাবে স্থাপিত হয়েছে। লাইনটি খোলা ও ঝুঁকিপূর্ণ হওয়ায় যে কোন সময় তার ছিড়ে প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে। লাইনটি পুকুরের উপর থেকে সরিয়ে এক পাশ দিয়ে স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সম্প্রতি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সদর দফতরের চেয়ারম্যান বরাবারে একটি আবেদন করেছেন পুকুরের মালিক ও দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার সায়ীদ আবদুল মালিক। শিগগিরই বিদ্যুতের লাইনটি পুকুরের একপাশে স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবি করেছেন এলাকাবাসী।