,

চৌদ্দগ্রামে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
May 11, 2017
news-image

মোঃ বেলাল হোসাইন,চৌদ্দগ্রাম ঃ

বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি। বুধবার বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশী। চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাজেদুর রহমান মোল্লা হিরণের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক অহিদ উল্লাহ ভূঁইয়া, প্রচার সম্পাদক খন্দকার মীর হোসেন, অর্থ সম্পাদক একেএম শাহ আলম, ছাত্র বিষয়ক সম্পাদক হাসান শাহরিয়ার খাঁ, পৌর বিএনপি’র সভাপতি মোস্তফা কামাল অভি, বিএনপি নেতা আব্দুল কুদ্দুছ মজুমদার, মোঃ আলম, আব্দুল্লাহ আল নোমান, যুবদল নেতা মোঃ শাহজাহান, আবুল খায়ের প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের দাবী জানান এবং এজন্য বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলদের গ্রামে গ্রামে গিয়ে বিএনপি’র পক্ষে গণজোয়ার সৃষ্টির আহবান জানান।