বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে বিপ্লব ও সংহতি দিবসে জামায়াতের আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৭, ২০২৪
news-image

চৌদ্দগ্রামে বিপ্লব ও সংহতি দিবসে জামায়াতের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা করেছে উপজেলা জামায়াত।

বৃহস্পতিবার (৭ই নভেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান।

ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার আবদুল কাদেরের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন। এসময় মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহমেদ, সেক্রেটারী হাফেজ বদিউল আলমসহ বিভিন্ন পর্যায়ের জামায়াত-শিবির ও যুব ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।