,

চৌদ্দগ্রামে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আজকের কুমিল্লা ডট কম :
October 28, 2019
news-image

 

গোলাম রসুল, চৌদ্দগ্রাম:
কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচনা সভা ও কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সেক্রেটারী নাজমুল হক।

উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাও. জিয়াউর রহমান, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী জসিম, উপজেলা বিএনপি নেতা অহিদ উল্লাহ্ ভূঁইয়া, একেএম শাহআলম, যুবদল নেতা আশিকুর রহমান আশিক, উপজেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সুজন, যুবদল নেতা আবুল খায়ের প্রমুখ।