,

চৌদ্দগ্রামে সবজি ক্ষেতে পানি দেয়ার সময় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
October 24, 2017
news-image

 

আনিছুর রহমানঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সবজি ক্ষেতে পানি দেয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ইমাম হোসেন(৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামে বাড়ির পাশ^বর্তী ক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমাম হোসেন উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র এবং ফেলনা কেন্দ্রীয় জামে মসজিদের ক্যাশিয়ার।

নিহতের ভাতিজা আবুল হোসেন জানান, ইমাম হোসেন সবজি ক্ষেতে পানি দেয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। অবস্থা বেগতিক দেখে তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন।