,

চৌদ্দগ্রামে ৪৩ বোতল বিদেশী মদসহ যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
August 17, 2021
news-image

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ৪৩ বোতল বিদেশী মদসহ মো: শাকিল (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৫ আগস্ট) ভোর ছয়টায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের কেকে নগরে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত শাকিল উপজেলার কালিকাপুর ইউনিয়নের কেকে নগরের জাহাঙ্গীর আলমের ছেলে।

চৌদ্দগ্রাম থানার এসআই মো: মনির হোসেন তথ্যটি নিশ্চিত করে বলেন, ৪৩ বোতল বিদেশী মদসহ মো: শাকিল নামে একজনকে আটক করা হয়। পরে রোববার দুপুরে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। মাদক নিয়ন্ত্রণে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।