,

জাতীয় কণ্যা শিশু দিবস’উদযাপন উপলক্ষে দেবিদ্বারে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
September 30, 2019
news-image


দেবিদ্বার প্রতিনিধিঃ
‘‘কণ্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা’’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় ‘জাতীয় কণ্যা শিশু দিবস’উদযাপন উপলক্ষে দেবিদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নুল আবেদিন, দেবিদ্বার থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো. জহিরুল আনোয়ার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, দেবিদ্বার মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াছমিন,আওয়ামীলীগ নেতা মো. লুৎফুর রহমান বাবুল, দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. আবদুল মান্নান মোল্লা, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সদস্য ও প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেলসহ আরো অনেকে।