,

জাতীয় শোক দিবস উপলক্ষে এমপি সীমার উদ্যোগে কুমিল্লায় মসজিদে মিলাদ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
August 14, 2020
news-image

স্টাফ রিপোর্টার:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সদস্যদের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও  সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা মহানগরের ২৭ টি ওয়ার্ডের মসজিদ গুলোতে বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন।

শুক্রবার নগরীর ১৮ নং ওয়ার্ডের নুরপুর চৌমুহনী জামে মসজিদ, নুরপুর গুধীর পুকুরপাড় কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ, নুরপুর দক্ষিনপাড়া কাদেরিয়া জামে মসজিদ, হাউজিং এস্টেট বখশী জামে মসজিদ এবং কাটাবিল ঈদগাহ প্রাঙ্গণ জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।