,

জিয়ার মৃত্যুবার্ষিকীতে খাবার বিতরণ করলেন কুবি ছাত্রদল

আজকের কুমিল্লা ডট কম :
June 1, 2021
news-image

 

কুবি প্রতিনিধিঃ

দোয়া অনুষ্ঠান আয়োজন এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।

সোমবার (৩১ মে) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক পদপ্রত্যাশী মোস্তাফিজুর রহমান শুভ’র তত্ত্বাবধানে এবং প্রচার সম্পাদক ও সদস্য সচিব প্রার্থী আবুল বাশারের সার্বিক সহযোগীতায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক-গিয়াস উদ্দিন আশিক, আরিফুর রহমান, সজল, তোফায়েল, নাঈম, ইকবালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।